শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিচারকের বাড়িতে বন্দুক হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 06:45 বিকাল • 485 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বিচারকের বাড়িতে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রে এক ফেডারেল বিচারকের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বিচারকের সন্তান নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ জার্সির নর্থ ব্রান্সউইক এলাকায় এসথার সালাস নামে এই বিচারকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে তার ২০ বছর বয়সী ছেলে মারা যান এবং স্বামী গুরুতর আহত হন।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে পার্সেল সার্ভিস ফেডেক্স -এর কর্মী সেজে বাসায় ঢুকেছিল হামলাকারী। ডাকে সাড়া দিয়ে দরজা খুলতেই বিচারকের ছেলের বুকে বেশ কয়েকবার গুলি করে ওই ব্যক্তি। শব্দ শুনে তার স্বামী এগিয়ে এলে হামলার শিকার হন তিনিও। তবে হত্যকাণ্ডের নেপথ্য কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারী একাই ছিল। তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

৫১ বছর বয়সী বিচারক এসথার বারাক ওবামার শাসনামলে জেলা আদালতের বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর থেকে বেশ কিছু হাই-প্রোফাইল মামলার রায় দিয়েছেন তিনি। বিচারক হিসেবে তিনি অনেক সময়ই হুমকি পেয়েছেন।