শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ধসে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন পুতিন

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 11:22 দুপুর • 776 বার পঠিত
যুক্তরাষ্ট্র ধসে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন পুতিন

সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে জড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক মন্তব্য করেছেন যে কারণে বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের মতো বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র এক সময় ধসে পড়বে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করেছে যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়। 

শনিবার (৫ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অর্থনৈতিকবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ধসে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি। 

এ সময় পুতিন বলেন, 'মার্কিন কর্মকর্তাদের ধারণা আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। তারা এও মনে করে তাদের শক্তি সামর্থ্য এতটাই বেশি যে যদি কোনো ক্ষেত্রে ভুল করেও বসে তাহলেও তাদের খুব একটা সমস্যা হবে না।'