শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে ইসরায়েলেকে

অনলাইন নিউজ পোর্টাল • 18 মে 2021, 02:49 দুপুর • 361 বার পঠিত
যুক্তরাষ্ট্র ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে ইসরায়েলেকে

ইসরায়েলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৫ মে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রি সম্পর্কে জানানো হয়েছিল। তখন ডেমোক্র্যাটসের একটি নতুন প্রজন্ম নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অব্যাহত এ সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। অস্ত্র বিক্রি নিয়ে উদ্বেগ জানানো হয়। তারা বিষয়টি নিয়ে আরো সময় চান।

যদিও ইসরায়েলকে অস্ত্র দেয়ার বিষয়ে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইনপ্রণেতা। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আগেই বিপুল পরিমাণ টাকার এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করা হয়।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিখুঁত মিসাইল পাবে ইসরায়েল। এছাড়া স্পেশাল মিউনিশন সক্ষমতাও পাবে দেশটি।