যুক্তরাজ্যের বেসরকারি খাত থেকে করোনার টিকা কেনার উদ্যোগ
অনলাইন নিউজ পোর্টাল
•
23 মে 2021, 03:24 দুপুর
•
239 বার পঠিত
যুক্তরাজ্যের বেসরকারি খাত থেকে এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২০ লাখ ডোজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, লন্ডনের বাংলাদেশ হাই কমিশন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক টিকা সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করেছে। এরই মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য অধিফতর ওই সরবরাহকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন।
যুক্তরাজ্যের কাছে বারবার টিকার জন্য আবেদন জানানোর পর সম্প্রতি বাংলাদেশকে বলা হয়েছে, এই মুহূর্তে যুক্তরাজ্য সরকার কোনো টিকা সরবরাহ করতে পারছে না। বাংলাদেশকে দেশটির বেসরকারি খাতের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়।