শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে যাতায়াত বন্ধ করল ইউরোপ

অনলাইন নিউজ পোর্টাল • 21 ডিসেম্বর 2020, 12:29 দুপুর • 562 বার পঠিত
যুক্তরাজ্যে যাতায়াত বন্ধ করল ইউরোপ

যুক্তরাজ্যে নতুন ধরণের করোনার প্রকোপ। যাতায়াত বন্ধ করল জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ।


যুক্তরাজ্যের সমস্ত বিমান চলাচল বাতিল করে দিয়েছে জার্মানি। একই সাথে যোগাযাগ বাতিল করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাথেও। যুক্তরাজ্যে করোনাভাইরাসের একটি নতুন ধরণের স্টেইন পাওয়া গেছে। এটি খুব সংক্রমিত হচ্ছে দ্রুতই। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করার পরেই সেখানে যাত্রা বন্ধ করেছে জার্মানি। ইউরোপের আরো বেশ কিছু দেশও একই সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরণ খুঁজে পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, সাধারণ করোনার চেয়ে অনেক দ্রুত ছড়াচ্ছে নতুন এই করোনার স্টেইনটি। যে কারণে যুক্তরাজ্যের মানুষকে নতুন করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথেও বৈঠক করেছে।

নতুন করোনাভাইরাসের কথা শোনার পরেই ইউরোপের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সাথে যাতায়াত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী প্রথমে এক টুইটার বার্তায় বিমান চলাচল বন্ধের ঘোষণা করেন। পরে সরকারের মুখপাত্রও ওই কথাই জানান। বলা হয়েছে, রোববার সকাল ৬টা থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। আপাতত ১ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।