ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
17 জুন 2020, 03:46 দুপুর
•
291 বার পঠিত
দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান ইয়েমেনের কুহে আল নাহদিন এবং কুহে আতানসহ সানার ৬টি এলাকায় বোমা বর্ষণ করে। এসব হামলায় অনেক বেসরকারি ইয়েমেনি আহত হয়েছেন এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
সোমবার এই জোটের বিমান ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশের এক এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলায় ১৩ জন নিহত হয়।