ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল
গত ৭২ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। এর ফলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছেন ভূস্বর্গের বাসিন্দারা।
একদিকে করোনার সংক্রমণ অন্যদিকে জঙ্গিদমন অভিযানের উত্তেজনা রয়েছে ভূস্বর্গ। এর মাঝেই গত তিনদিন ধরে তিনবার ভূমিকম্প হলো। এর ফলে আতঙ্কিত সাধারণ মানুষ।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ভূকম্পনে কেঁপে ওঠে শ্রীনগর, কিস্তওয়ার ও ডোডো জেলার বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয় জম্মুতেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫দশমিক ৮। আর ভূমিকম্পের উৎসস্থল ছিল তাজাকিস্তান।
রবিবার রাত সোয়া ৮টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুজরাট। রিখটার স্কেলে যার কম্পন মাত্রা ছিল ৫ দশমিক৫। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শহরের উত্তর-পশ্চিম ১২২ কিমি দূরে।
আবার স্থানীয় সোমবার দুপুর দুটো নাগাদ কেঁপে ওঠে রাজকোট সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৪। কম্পনের উৎসস্থল ছিল রাজকোট থেকে ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।