শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভুলে নিজেদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলো ইরান: নিহত ৪০

অনলাইন নিউজ পোর্টাল • 11 মে 2020, 11:46 রাত • 739 বার পঠিত
ভুলে নিজেদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলো ইরান: নিহত ৪০

ভুলক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদেরই একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিলো ইরান। এ ঘটনায় জাহাজটির অন্তত ৪০ নৌসেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেক।

রোববার পারস্য উপসাগরে মহড়াচলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে ‘মানবসৃষ্ট ভুল’ হিসেবে ব্যাখ্যা করেছে ইরান।

ইরানের কেন্দ্রীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়, নৌ মহড়ার সময় জস্ক বন্দরে ঘটা দুর্ঘটনায় জাহাজটি বিধ্বস্ত হয়।

এদিকে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জামারান ফ্রিগেট থেকে ছোড়া সি-৮০২ নুর মিসাইল হঠাৎ কোনারাক নামের জাহাজের ওপর আঘাত হানে। ইরানি বহরে যুক্ত হওয়া নতুন ওই জাহাজে ৪০ জনের বেশি নৌসদস্য ছিলেন।