শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

মোহাম্মদ খাইরুল আমিন • 31 জুলাই 2022, 03:06 দুপুর • 332 বার পঠিত
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

ভোলায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে আজ দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার সকালে ভোলা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে ডাকা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হয়। এরপর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এই ঘটনায় নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৩৫)। তিনি সদর উপলেজার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নং ওযার্ডের বাসিন্দা। তিনি ভোলা সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানান বিএনপি নেতারা।

বিএনপি কর্মীরা জানান, বিক্ষোভ সমাবেশ শেষ হলে করে মিছিল বের হয়। এই মিছিল শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা তা না মেনে মিছিল করতে চাইলে পুলিশ মিছিলে হামলা করে এবং গুলি চালায়। 

আজ এই ঘটনায় কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আর পুলিশ এই ঘটনায় ১১ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।