ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
21 সেপ্টেম্বর 2020, 04:37 দুপুর
•
578 বার পঠিত
ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেছে।
পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার কে এম রায় নিয়তি জানান, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেন বলেও তিনি জানান।
লালবাগ থানার (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, রোববার রাতে ঢাবির এক ছাত্রী ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে।
তিনি বলেন, মামলার পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।