শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 24 আগস্ট 2021, 08:15 রাত • 272 বার পঠিত
ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নং ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো. আনিসুর রহমান আনাস (৬), মো.জামাল হোসেন (৯) ও একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাম্মৎ হাফসা (৫)।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩ এর চেয়ারম্যান দীঘির লেকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ৪ জন শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নং ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘির লেকের পানিতে ডুবে গেলে তাদের অপর সঙ্গী জুনায়েদ দৌঁড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে ৩ জনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।