শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ইমরান খান

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 07:56 বিকাল • 594 বার পঠিত
ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ইমরান খান

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপ নেয়া হলে তা হবে কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

রবিবার জনগণের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। ইমরান খান বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা হলে কাশ্মীরিদের সংগ্রাম এবং এক লাখেরও বেশি কাশ্মিরি শহীদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই আলোচনা ও সংলাপের মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান এবং এর ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে পাকিস্তান যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে সেটা হবে কাশ্মীরের মানুষের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা।

তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে, উভয় দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হলে আমাদের বাণিজ্যের উন্নতি ঘটবে। কিন্তু এতে কাশ্মীরিদের সংগ্রাম ও রক্ত বৃথা যাবে। এটা হতে পারে না। কাশ্মীরের মানুষের রক্তের বিনিময়ে আমাদের ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে এটা কখনোই হতে পারে না।