ভারতের রাজস্থানে মিগ-২১ জঙ্গি বিমান বিধ্বস্ত
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 জুলাই 2022, 11:24 দুপুর
•
464 বার পঠিত
ভারতের রাজস্থানে সেদেশের বিমান বাহিনীর একটি মিগ-২১ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে প্রশিক্ষণ ফ্লাইট চলছিল। তখন রাজস্থানের বারমার এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
একটি বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘‘আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) রাজস্থানের উতরলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ ফ্লাইটের জন্য একটি দুই আসনের মিগ-২১ প্রশিক্ষক বিমান উড্ডয়ন করেছিল। রাত ৯টা ১০ মিনিটের দিকে বারমারের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে। এত মারাত্মকভাবে আহত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়।’’
এ দুর্ঘটনা কিভাবে ঘটল তার কারণ নির্ণয় করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।