শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গে আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন নিউজ পোর্টাল • 01 ডিসেম্বর 2021, 06:57 বিকাল • 326 বার পঠিত
ভারতের পশ্চিমবঙ্গে আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ১ ডিসেম্বর সকাল সোয়া ৮টার দিকে রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজের নোদাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

এই ঘটনায় বাড়ির মালিক ৪৮ বছর বয়সী অসীম মণ্ডলসহ তার মামি কাকলি মিদদে এবং ওই কারখানার কর্মচারী অতিথি হালদার মারা গেছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন প্রতিবেশী এক যুবক। এ ছাড়া বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে দেয়াল ভেঙ্গে পড়েছে।

স্থানীয়দের দাবি, অসীম মণ্ডলের বাড়িতে আতসবাজি তৈরি হত। সেখানে বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদের দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছু দূরে।

একটি বাড়িতে বিপুল পরিমাণ বাজি তৈরির মসলা কীভাবে মালিক মজুদ করেছিলেন তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় এলাকাবাসী ওই বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, কোনোভাবেই এই অবৈধ কারবার এলাকায় আর চলতে দেওয়া হবে না।