শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের পর এবার ভুটানের দিকে নজর চীনের

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2020, 02:49 দুপুর • 1,266 বার পঠিত
ভারতের পর এবার ভুটানের দিকে নজর চীনের

ভারতের পর এবার ভুটানের দিকে নজর পড়েছে চীনের। ভুটানের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করেছে চীন। জানা গেছে, গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি কাউন্সিলের (জিইএফসি) বৈঠকে সাকটেঙ্গ ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি এলাকাকে নিজেদের বলে দাবি করেছে বেইজিং। অথচ ওই এলাকা ভুটান সীমান্তের অন্তর্গত।

এলাকাটি নিয়ে অতীতে কোনো বিতর্ক হয়নি। যদিও ওই এলাকায় চীন ও ভুটানের সীমানা নির্ধারিত ও নির্দিষ্ট নয়। তবে চীনের এই দাবিকে কড়া ভাষায় নাকচ করে দিয়েছে থিম্পু। এক বিবৃতিতে জানিয়ে দেয়া হয়েছে, সাকটেঙ্গ ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি এলাকা একেবারেই ভুটানের নিজস্ব সীমানার মধ্যে পড়ছে। এ বিষয়ে কোথাও কোনো দ্বিমত নেই।