শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের পর বিপর্যয় ঘটতে যাচ্ছে নেপালে!

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 08:56 সকাল • 234 বার পঠিত
ভারতের পর বিপর্যয় ঘটতে যাচ্ছে নেপালে!

করোনার সংক্রমণে এবার ভারতের মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে যাচ্ছে নেপাল। ভারতের সীমান্তবর্তী নেপালের জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে শয্যা ও অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির চিকিৎসকেরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান মঙ্গলবার (৪ মে) এমন এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের সীমান্তবর্তী লুম্বিনি প্রদেশের বাঙ্কে জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানকার ভেরি হাসপাতালের ৮০ জন কর্মীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। 

হাসপাতালের চিকিৎসকেরা সেটিকে এখন ‘মিনি ইন্ডিয়া’ বলেছেন। চিকিৎসক রাজন পান্ডে বলেছেন, ‘সেখানে নার্সের সংকট চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা অসহায় অবস্থায় আছি।’