শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেসে’ এলো ২শ টন অক্সিজেন

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুলাই 2021, 04:48 দুপুর • 762 বার পঠিত
ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেসে’ এলো ২শ টন অক্সিজেন

সিরাজগঞ্জে খালাস করা হচ্ছে ভারত থেকে আসা ২০০ টন অক্সিজেন। রোববার বেলা পৌনে ১১টার দিকে ১০ কন্টেইনার অক্সিজেন নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে প্রবেশ করেছে। 

গত শনিবার ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে দশ কন্টেইনার অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টায় ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

জানা গেছে, এই ২০০ টন তরল অক্সিজেন এখন খালাস করা হচ্ছে। এরপরই খালাস করা অক্সিজেন লরিতে করে ঢাকায় নেওয়া হবে।

শনিবার ভারতের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। অক্সিজেন এক্সপ্রেস নামে বিশেষ ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

ভারতের তথ্য অধিদফতর আরো জানায়, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এ বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এবারই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। 

গত ২৪ এপ্রিল থেকে ভারতীয় রেলওয়ের এ বিশেষ ট্রেন সেবা চালু হয়। দেশটিতে এখন এ রকম অন্তত ৪৮০টি ট্রেন রয়েছে। এপ্রিলে চালু হওয়ার পর এসব ট্রেনের মাধ্যমে ৩৬ হাজার ৮৪১ টন তরলীকৃত মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হয়েছে।