শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের মতোই করোনার ভয়াবহ সংক্রমণের মুখে পড়েছে নেপাল

অনলাইন নিউজ পোর্টাল • 07 মে 2021, 09:43 রাত • 822 বার পঠিত
ভারতের মতোই করোনার ভয়াবহ সংক্রমণের মুখে পড়েছে নেপাল

ভারতের মতোই সংক্রমণের বিপর্যয়কর ঢেউয়ের মুখে পড়েছে নেপাল। নেপালে এখন দৈনিক প্রতি ১ লাখ মানুষের মধ্যে প্রায় ২০ জন কোভিড শনাক্ত হচ্ছে। দু’সপ্তাহ আগে ভারতেও সংক্রমণের সংখ্যাটা ছিল একই।

নেপাল সরকারের হিসাবমতে, গত সপ্তাহের শেষ দিকে দেশটিতে করোনাভাইরাস পরীক্ষার ৪৪% ফল ‘পজিটিভ’ এসেছে। সরকারি এই হিসাব তুলে ধরে নেপাল অচিরেই কোভিড সঙ্কটে পড়তে চলেছে বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ।

নানা উৎসব-অনুষ্ঠানে লোক সমাগম, রাজনৈতিক সমাবেশ থেকে নেপালে সংক্রমণ ছড়াচ্ছে। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সমির অধিকারী বলেছেন, “পরিস্থিতি দিন দিনই খারাপ হচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

সম্প্রতি সংক্রমণের ঊর্ধ্বগতির মুখে নেপাল সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে।নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নেপালিরা এখন সীমান্তের ৩৫ টি পয়েন্টের মধ্যে কেবল ১৩ টি ভারত থেকে নেপালে ঢুকতে পারবেন। যারা ঢুকবেন তাদের কোভিড পরীক্ষা সীমান্তেই করা হবে।

নেপালের জনস্বাস্থ্য গবেষক ডা. সমির মণি দীক্ষিত মনে করেন, কড়াকড়ির পদক্ষেপ নিতে নেপাল দেরি করে ফেলেছে। দেশজুড়ে ইতোমধ্যেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে।