শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে একটি ভবন ধসে সাতজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 29 মে 2021, 05:37 বিকাল • 502 বার পঠিত
ভারতের মহারাষ্ট্রে একটি ভবন ধসে সাতজন নিহত

ভারতের মহারাষ্ট্রের থানেতে একটি ভবন ধসে সাতজন নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে থানের উলহাসনগরে এ ঘটনা ঘটে। এদিকে ধসের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে থানে পৌর করপোরেশন জানায়, একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কিছু লোক আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে।

আঞ্চলিক দুর্যোগ পরিচালন সেলের প্রধানের মতে, উলহাসনগরের নেহেরু চক এলাকার সাঁই সিদ্ধি ভবনের পঞ্চম তলার স্ল্যাব ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। স্ল্যাবগুলোর নিচে চাপা পরেই তাদের মৃত্যু হয়েছে।