শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে একটি পাঁচতলা ভবনে ধস

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2020, 03:37 দুপুর • 210 বার পঠিত
ভারতের মহারাষ্ট্রে একটি পাঁচতলা ভবনে ধস

ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাজ্যটির রায়গড় শহরে ধসে পড়া ভবনটিতে ৪৫টির বেশি ফ্লাট ছিল। ধ্বংসস্তুপের নিচে এখনও অন্তত ৭০ জন আটকা রয়েছেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

মুম্বাই থেকে ১২৫ মাইল দূরে মাহাদ জেলার শিল্প এলাকায় ভবনধসের পর বৃষ্টি উপেক্ষা করে সরকারি বাহিনী ছাড়াও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে ভয়াবহ ওই ভবনধসের ঘটনায় কতজন মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় জেলা কালেক্টর জানান, দশ বছরের পুরনো ভবনটির প্রথমে ওপরের তিন তলা ধসে পড়ে। তখন অল্প কয়েকজন মানুষ দৌড়ে বের হয়ে আসতে সক্ষম হয়। তিনি বলেন, আমরা ১৫ জনের মতো মানুষকে উদ্ধার করতে পেরেছি। আহতদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।