শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 02:45 দুপুর • 811 বার পঠিত
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেন যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভারতের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আমাদের হৃদয় ভারাক্রান্ত। আমাদের সহযোগী দেশ ভারতের সঙ্গে নিবিড়ভাবে আমরা যোগাযোগ রেখেছি। আমরা খুব দ্রুত ভারত এবং ভারতের স্বাস্থ্যকর্মীদের জন্য যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করছি।

হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জেক সুলিভান বলেন যে,যুক্তরাষ্ট্র ভারতকে সাহায্যের জন্য চব্বিশ ঘন্টা কাজ করছে। ভারতে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে যুক্তরাষ্ট্র খুব উদ্বিগ্ন। আমরা আমাদের বন্ধু দেশ ভারতের জন্যে সবরকম সাহায্য করব এবং মেডিক্যাল সরঞ্জাম, জীবনদায়ী ওষুধ থেকে ভ্যাকসিন দ্রুত সরবরাহের কাজ করব।

ইউএস চেম্বারস অফ কমার্সসহ বিভিন্ন মহল থেকেই চাপ বাড়ছে বাইডেন প্রশাসনের ওপর। ইউএস চেম্বার অফ কমার্সের কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাইরন ব্রিলিয়ান্ট জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে বিশ্বের কয়েকটি দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে ভারত, ব্রাজিলের মতো দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ এবং অন্যান্য জীবনদায়ী ওষুধ রফতানির ব্যবস্থা করতে প্রশাসনকে অনুরোধ করছে মার্কিন চেম্বার অফ কমার্স।

বিশ্বব্যাপি সহায়তা চেয়ে সম্প্রতি একটি বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপরই মার্কিন চেম্বারস অফ কমার্সের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, কঠিন এই পরিস্থিতিতে রফতানি নিশ্চিতের চেষ্টা করা হবে।