শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ তুষার ধস, আশপাশের গ্রাম খালি করার নির্দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 07 ফেব্রুয়ারি 2021, 03:37 দুপুর • 1,072 বার পঠিত
ভারতে ভয়াবহ তুষার ধস, আশপাশের গ্রাম খালি করার নির্দেশ

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস নেমেছে৷ এতে প্রবল জলোচ্ছ্বাসে একের পর এক গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা। ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে বলেই আশঙ্কা। ফলে আশপাশের গ্রাম খালি করে ফেলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক৷

উত্তরাখণ্ডের চমোলি জেলার ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে কাজ করা ১৫০ শ্রমিক নিখোঁজ বলে জানা গেছে।  নিহত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

 

ঘটনাস্থলের ভিডিওকে দেখা গেছে, বাধ ভাঙা পানি গঙ্গার দু’পাশের বাড়ি ঘর ভেঙে তীব্র গতিতে এগোচ্ছে। হতাহতের আশঙ্কা করে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর ১০০ জনের উদ্ধারকারী দল। চামোলি থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তায় ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা।