ভারতে পিপিই পরে স্বর্ণের দোকানে ডাকাতি
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুলাই 2020, 09:23 রাত
•
240 বার পঠিত
পিপিই পরে দোকানের দেওয়াল ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। দেশটির মহারাষ্ট্রে গয়নার দোকানে এমন ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে এমন ঘটনা দেখার পর হতভম্ব পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গয়নার দোকানের দেওয়াল ভেঙে প্রায় ৭৮০ গ্রাম সোনার গয়না লুঠ করে পালিয়ে যায় ডকাতের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। এরপর সংগ্রহ করা হয় গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় একেবারে স্বাস্থ্যকর্মীদের মতো পিপিই পরে এসেছে এক দল ডাকাত। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ফাইবারের চশমা, হ্যান্ড গ্লাভস। ফলে সিসিটিভি দেখে কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি।