ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বেড়েই চলেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
14 এপ্রিল 2021, 02:34 দুপুর
•
249 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। ভারতে এ নিয়ে টানা অষ্টম দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।
বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ২৭ জনের।
করোনায় ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬০ হাজার জনের শরীরে। মৃত্যু হয়েছে ২৮১ জনের। এমন পরিস্থিতিতে বুধবার থেকে ১৫ দিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।
সর্বশেষ এ হিসাব অনুযায়ী, করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে।