শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৮৪৭ জনের মৃত্যু কোরোনায়

অনলাইন নিউজ পোর্টাল • 27 মে 2021, 12:17 দুপুর • 305 বার পঠিত
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৮৪৭ জনের মৃত্যু কোরোনায়

 কোরোনার  দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত।  এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই।  ২৪ ঘণ্টায় ৩৮৪৭ জনের মৃত্যু হয়েছে মহামারিতে।  এ নিয়ে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজারে।

আজ বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য  জানা যায়  ।

প্রতিবেদনে বলা হয়েছে, দৈনিক মৃত্যু ৪ হাজারের কম হলেও ২ লাখের ওপরেই রয়েছে করোনা সংক্রমণ।

 ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন।

দেশটিতে এখন যত মানুষ রোজ নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি রোজ সুস্থ হয়ে উঠছেন।  

এর ফলে সক্রিয় রোগীর সংখ্যা কময়ে।  গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭৫ হাজার ৬৮৪ জন।

এই মুহূর্তে সারা  ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ জন।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি।

সংক্রমণের হারও রয়েছে ১০ শতাংশের নিচে।