ভারতে চীনের অ্যাপ নিষিদ্ধ
অনলাইন নিউজ পোর্টাল
•
30 জুন 2020, 11:18 দুপুর
•
1,136 বার পঠিত
লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা হামলার পর থেকে হামলাকারী দেশের পণ্য বয়কটের ডাক দেয় ভারতের মানুষ। এর জেরে চীনা পণ্যের তালিকায় চেয়েছিল মোদি সরকার। এবার তারই ধারাবাহিকতায় তুমুল জনপ্রিয় টিকটক অ্যাপসহ ৫৯ টি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার বড়সড় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টিকটক ছাড়াও অনেক চীনা অ্যাপ ভারতীয়রা ব্যবহার করে থাকে।
এছাড়া আরো জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে রয়েছে বহুল প্রচলিত জেন্ডার, শেয়ার ইট-এর মত অ্যাপ। এছাড়া শাওমি-র বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করে দেয়া হয়েছে।
এর আগে একাধিক বার ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্টরি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর অভিযোগ উঠে একাধিক চীনা সংস্থার বিরুদ্ধে।