শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ২৪ঘন্টায় করোনায় সর্বোচ্চ ৪ হাজারের বেশি মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 08 মে 2021, 10:29 দুপুর • 604 বার পঠিত
ভারতে ২৪ঘন্টায় করোনায় সর্বোচ্চ ৪ হাজারের বেশি মৃত্যু

ভারত প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় চার হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর একই সময়ে দেশটিতে নতুন করে আরও ৪ লাখ ১ হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আজ কে শনিবার ওয়ার্ল্ডো মিটার এই তথ্য প্রকাশ করেছে। ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ২৭১ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ১৯৪ জনের।
 ভারতের  গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

 এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।