শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত তামিলনাড়ুতে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 09:51 সকাল • 283 বার পঠিত
ভারত তামিলনাড়ুতে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

গতকাল মঙ্গলবার ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিছি জেলার সানকারাপুরাম শহরে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অনেকে।    

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলেছে , হঠাৎ করেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে আতশবাজির এক দোকানে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

তবে জানা গেছে, আহতদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক অনুমান, এ ঘটনায় নিহতরা দোকানের মালিক এবং কর্মচারী।