ভারত মহাসাগরে ঘাঁটি গড়বে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী
অনলাইন নিউজ পোর্টাল
•
23 জুন 2020, 12:25 দুপুর
•
541 বার পঠিত
ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। চলতি বছরের শেষ নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে বলে জানা গেছে।
আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানান, ভারত মহাসাগরে ঘাঁটি গড়ার ক্ষেত্রে আইআরজিসি তার নিজস্ব সক্ষমতা ব্যবহার করবে। তিনি বলেন, আইআরজিসি তাদের স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ ঘাঁটিটি চালু করা হবে।
তবে ঘাঁটিটি ভারত মহাসাগরের ঠিক কোথায় তৈরি হবে সে সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।