ভারত-চীনের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র
অনলাইন নিউজ পোর্টাল
•
21 জুন 2020, 08:00 রাত
•
344 বার পঠিত
সীমান্তে চলমান উত্তেজনা কমাতে সাহায্য করতে ভারত ও চীনের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র। নির্বাচনী জনসভা শেষে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১৫ জুন লাদাখের সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সংঘাতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সম্পর্কে নিজের বক্তব্য জানতে চাইলে ট্রাম্প বলেছেন, খুব কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি। চীনের সঙ্গেও কথা বলছি। তারা বড় সমস্যার মধ্যে আছে।
গত মে মাসের শেষদিকে ভারত-চীনের এই উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ট্রাম্প। দুই দেশকে আবারো সাহায্য করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট, ‘তারা সংঘাতে জড়িয়েছে। আমরা দেখবো কী ঘটে। আমরা চেষ্টা করবো তাদের সাহায্য করতে। লাদাখে সংঘাতের পর কদিন ধরেই পুরো ট্রাম্প প্রশাসন ভারতকে সমর্থন দিচ্ছে।