শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত-চীন লাদাখ থেকে সেনা সরিয়ে নিতে সম্মত

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুলাই 2020, 04:47 দুপুর • 124 বার পঠিত
ভারত-চীন লাদাখ থেকে সেনা সরিয়ে নিতে সম্মত

পূর্ব লাদাখের সংঘাতপূর্ণ এলাকা থেকে সব সেনা সদস্যদের সরিয়ে নিতে সম্মত হয়েছে ভারত ও চীন। খুব দ্রুতই অঞ্চলটি থেকে সেনা সরিয়ে নেয়া হবে বলে জানানো হয়েছে। শুক্রবার দু’দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের এক আলোচনার পর সেনা সরিয়ে নেয়ার বিষয়ে একমত হয় ভারত ও চীন।

এ সম্পর্কে এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশি দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও দু’দেশের সামগ্রিক উন্নতির জন্য সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি। সে কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কিন্তু কীভাবে সেনা সরিয়ে নেয়া হবে তা নিয়ে দু’দেশের সেনা পর্যায়ে খুব শিগগিরই আরো একটি বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গত ৫ জুলাই থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। অবশেষে দু’পক্ষই এ বিষয়ে একমত প্রকাশ করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ৫ জুলাই প্রায় দু’ঘণ্টা ধরে ফোনে কথা বলেছেন।

সে সময় পূর্ব লাদাখে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাত ও সীমান্তে উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা হয়। তারপরই ৬ জুলাই থেকে কূটনৈতিক স্তরের আলোচনা শুরু হয় দু’দেশের মধ্যে।

কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবশেষে শুক্রবার দু’দেশই সিদ্ধান্ত নিয়েছে যে, এতদিন দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের যে বৈঠক হয়েছে সেই সিদ্ধান্তগুলো কার্যকর করতে হবে।