শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ভালোবাসা পেতে হলে যে, ভালোবাসা বিলাতে হয়

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2021, 02:58 দুপুর • 310 বার পঠিত
ভালোবাসা পেতে হলে যে, ভালোবাসা বিলাতে হয়

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান ইবনু তালহার দিকে তাকালেন।তার চাহনিতে প্রতিশোধের কোনো চিহ্ন নেই।অতীতে অপমান নিবারনের কোনো দগদগে শিখার স্ফুরণও তাতে প্রকাশ পায়নি।ঘৃণার পরিবর্তে ঘৃণা নয়,জিঘাংসার বিপরীতে জিঘাংসা নয়,নবিজির চেহারা জুড়ে মায়া,ভালোবাসা ও আন্তরিকতার এক অপূর্ব সম্মিলন।
সেই ভালোবাসার গভীরতা টের পেলেন উসমান ইবনু তালহাও।ভালোবাসার এমন টান তাকে ঝুঁকে পড়তে বাধ্য করল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে।অশ্রু টলোমলো চোখে তিনি বললেন,‘ইয়া রাসূল্লাহ!আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ্ ছাড়া আর কোনো মাবুদ নেই।আর,মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা এবং রাসূল।’
একদিন তাচ্ছিল্যভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি।কেবল তাড়িয়ে দিয়েই ক্ষান্ত হননি,যদি কোনোদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিজয় নিশ্চিত হয়, সেদিন মক্কার সকলে মিলে আত্নাহুতি দেওয়ার কথাও মুখ ফুটে বলেছিলেন।এমন কঠিন হৃদয়ের মানুষটাও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোমল আচারণের কাছে পরাজিত হলেন।
“ভালোবাসা পেতে হলে যে,ভালোবাসা বিলাতে হয়”