শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যুক্তরাষ্ট্রের নিন্দা

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মে 2022, 04:12 দুপুর • 263 বার পঠিত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যুক্তরাষ্ট্রের নিন্দা

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এ ধরনের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরিবর্তে পিয়ংইয়ংকে সংলাপের পথ বেছে নেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র উত্তর কোরিয়ার সরকারি নাম ব্যবহার করে ওয়াশিংটন সময় মঙ্গলবার রাতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ডিপিআরকে’র বারবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানায়।’

তিনি বলেন, ‘আমরা আরো উস্কানি দেয়া থেকে বিরত থাকতে এবং টেকসই ও বাস্তবসম্মত সংলাপে অংশ গ্রহণে ডিপিআরকে’র প্রতি আহ্বান জানাই।’

উত্তর কোরিয়া আজ বুধবার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম এশিয়া সফর শেষ করার মাত্র এক দিন পর পিয়ংইয়ং এ পরীক্ষা চালায়। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। 

সিউল জানায়, পিয়ং ইয়ংয়ের সুনান এলাকা থেকে একটি আইসিবিএমসহ কমপক্ষে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া সম্প্রতি সেখান থেকে কয়েকটি অস্ত্রের পরীক্ষা চালায়।

সিউলের সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার ‘আইসিবিএম ও ক্ষেপণাস্ত্র উস্কানির’ জবাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সিউল সরকার জানায়, ‘আজ উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ও স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘনের ক্ষেত্রে একটি অবৈধ কর্মকান্ড।’