শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

উত্তম আখলাকই শ্রেষ্ঠ মুসলমানের প্রধান লক্ষণ

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুন 2021, 09:54 সকাল • 1,217 বার পঠিত
উত্তম আখলাকই শ্রেষ্ঠ মুসলমানের প্রধান লক্ষণ

ইসলামী শরীয়াহ এর দৃষ্টিতে রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনা, ব্যক্তি ও সমষ্টির সার্বিক কল্যাণ এবং জান, মাল,ইজ্জত-আব্রুর হেফাজতের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখলাক। এ জন্যই
 রাসূল ﷺ বলেছেন:
“আমাকে উত্তম ও সৎ চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্যই প্রেরণ করা হয়েছে।"
(মুয়াত্তা ইমাম মালেক,হাদিস নং ৩৩৫৭; মুসনাদে আহমাদ, হাদিস নং ৮৯৫২)
আর তাই ইসলামী শারীয়াহ এর যাবতীয় হুকুম আহকাম চারিত্রিক মূলনীতি ও নৈতিকতার সঙ্গে সর্বত্রভাবেই সঙ্গতিপূর্ণ।যারা তাদের আচার ব্যবহারে, কর্মে ও জীবনের পথ পরিক্রমায় চারিত্রিক সততার  দাবী অনুযায়ী চলে,ইসলামী শরীয়াহ তাদের সাওয়াব ও পুরস্কারের ব্যবস্থা করে।আর যারা এর বিপরীত পথে ইসলামী শরীয়াহ দুনিয়া ও আখিরাতে তাদের জন্য ব্যবস্থা করেছে যথার্থ শাস্তির।
অন্যদিকে মানবরচিত আইনে এদিকের প্রতি গুরুত্ব নেই।যেমন উদাহরণ স্বরূপ বলা যায়, চারিত্রিক অধঃপতন হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও মানবরচিত আইনে যিনা বা ব্যভিচারের শাস্তি মাত্র দুটো অবস্থাতেই দেয়া হয়।
(ক) যখন জবরদস্তিমূলক ব্যভিচারে বাধ্য করা হয়।
(খ) যখন একপক্ষের সম্মতি ও অপর পক্ষের অসম্মতি থাকে। 
এ ছাড়া অন্য সকল অবস্থায় ব্যভিচারের শাস্তির কোনো ব্যবস্থা মানবরচিত আইনে নেই।মদ্যপান,সমকামিতা ইত্যাদি আরো অনেক ক্ষেত্রের ব্যাপারেও একই কথা প্রযোজ্য।
অথচ ইসলামী শরীয়ায় এসব কিছুই পুরোপুরি নিষিদ্ধ ও আইনত দন্ডনীয়।