শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
অর্থনীতি

উঠে গেল ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা

মোহাম্মদ খাইরুল আমিন • 08 সেপ্টেম্বর 2024, 09:08 সকাল • 251 বার পঠিত
উঠে গেল ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা

 বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী চেকের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যেত। আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে নগদ টাকা তোলার এ সীমা থাকছে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেহজবাউল হক বিষয়টি নিশ্চিত করেন।

ব্যাংকের গ্রাহক তার চাহিদা মতো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

অন্তর্বর্তী সরকারের শপথ দেওয়ার দিন ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না। এরপর নগদ টাকা উত্তোলনের সীমা ধাপে ধাপে এক থেকে দুই লাখ, দুই লাখ থেকে তিন লাখ, তিন লাখ থেকে চার লাখ ও গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে পাঁচ লাখ করা হয়।