শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 03 আগস্ট 2025, 09:45 রাত • 363 বার পঠিত
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এর আগে এ পদের লিখিত পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়।

৩১ জুলাই ব্যুরোর ওয়েবসাইটে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি:

  • ৬ আগস্ট ২০২৫ (বুধবার)

  • ৭ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)

  • ১০ আগস্ট ২০২৫ (রোববার)

পরীক্ষা গ্রহণের স্থান:

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং কালো বলপয়েন্ট পেনসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।