শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
শিক্ষা

উপাচার্য নিয়োগ দাবি: চবিতে শিক্ষার্থীদের `কমপ্লিট শাটডাউন`

মোহাম্মদ খাইরুল আমিন • 18 সেপ্টেম্বর 2024, 03:42 দুপুর • 320 বার পঠিত
উপাচার্য নিয়োগ দাবি: চবিতে শিক্ষার্থীদের `কমপ্লিট শাটডাউন`

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হযেছে।

‘কমপ্লিট শাটডাউন’র সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া প্রশাসনিক কার্যালয়সহ প্রধান প্রবশপথের গেইটেও তালা দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের একজন হাবিবুল্লাহ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করার দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। তবে চিকিৎসাসহ এবং অন্যান্য জরুরি সেবাগুলো শাটডাউন এর আওতামুক্ত আছে বলে জানান তিনি।”

নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন খালেদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার পতনের পর প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চলছিল। তবে এদিন শাটডাউন কর্মসূচির কারণে প্রশাসনিক কোনো কার্যক্রম চলেনি।“

৫ অগাস্টে সরকার পতনের পর গত ১২ অগাস্ট শিক্ষার্থীদের তোপের মুখে উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি এবং আবাসিক হলের প্রাধ্যক্ষরা পদত্যাগ করেন।

সরকার পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ আছে। তবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু আছে।