শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

অনলাইন নিউজ পোর্টাল • 22 মার্চ 2021, 05:25 বিকাল • 245 বার পঠিত
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রোহিঙ্গাদের অসংখ্য ঝুপড়ি ঘর আগুনে পুড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।

সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ এর, ইডব্লিউতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ১৪ এপিবিএন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থল ১৪ এপিবিএন এর আওতাভুক্ত। সেখানে ১৪ এপিবিএন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।