শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কের প্রতি ভারতের কৃতজ্ঞতাজ্ঞাপন

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 08:04 সকাল • 569 বার পঠিত
তুরস্কের প্রতি ভারতের কৃতজ্ঞতাজ্ঞাপন

করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছে দেশটি। সম্প্রতি ভারতকে চিকিৎসা সরঞ্জাম পাঠায় তুরস্ক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘তুরস্ক সরকারের কাছ থেকে এই সহায়তার প্রশংসা করছি।’

মঙ্গলবার (২৫ মে) আঙ্কারা থেকে তুরস্কের সেনাবাহিনীর দুটি বিমান চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়। বিমান দুটিতে ছিল ৬৩০টি অক্সিজেন টিউব, ৫টি অক্সিজেন জেনারেটর, ৫০টি ভেন্টিলেটর ও ৫০ হাজার বক্স ওষুধ।

অরিন্দম বলেন, ‘আমরা চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় তুরস্ককে ধন্যবাদ জানাচ্ছি।’

এক টুইটবার্তায় তুরস্কে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় পন্ডিত বলেন, চিকিৎসা সরঞ্জামগুলো খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ।’