শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 26 জুলাই 2020, 11:51 দুপুর • 248 বার পঠিত
তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদকে ৮৬ বছর পর ফের মসজিদে রূপান্তর করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তুরস্ক ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শনিবার এক টুইটে পাক-প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। এসময় তিনি মন্তব্য করেন, আয়া সোফিয়া পুনরায় খুলে দেয়ার দিনটি একটি ঐতিহাসিক দিন।

গত শুক্রবার পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় মসজিদ হিসেবে যাত্রা শুরু করলো তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া। সকাল থেকেই আয়া সোফিয়া অভিমুখে মানুষের ঢল নামে। ঐতিহাসিক এই স্থাপনার বাইরে ও রাস্তায় মানুষ নামাজ আদায় করেন। 

জুমার নামাজের আগেই উপস্থিত হন তুরস্কের প্রেসিডেন্ট। মসজিদে প্রবেশ করে তিনি পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এরপর মসজিদের চারটি মিনার থেকে চারজন মুয়েজিন আজান দেয়। অতঃপর উপস্থিত লোকেরা জুমার নামাজ শুরু করে।