শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কে পৌঁছাল ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ

মোহাম্মদ খাইরুল আমিন • 03 আগস্ট 2022, 12:16 দুপুর • 659 বার পঠিত
তুরস্কে পৌঁছাল ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ

এই প্রথম ইউক্রেনের শস্যবাহী একটি জাহাজ তুরস্কের বসফরাস প্রণালীতে পৌঁছেছে। গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর ১৫৮ দিন পর ইউক্রেনের খাদ্যশস্য ভর্তি জাহাজ বিভিন্ন দেশের উদ্দেশে কৃষ্ণসাগরের বন্দর ত্যাগ করে।
ইউক্রেনীয় শস্য বহনকারী সিয়েরা লিওন-পতাকাবাহী কার্গো জাহাজ রাজোনি তুরস্কের ইস্তাম্বুলের কাছে দেখা গেছে। এর আগে, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন, নিরাপদ পরিবহন চুক্তির আওতায় রওয়ানা দেওয়া খাদ্যশস্য বোঝাই ইউক্রেনের জাহাজ ইস্তানবুলে নোঙর করবে। সেখানে যৌথ সমন্বয় কেন্দ্র জাহাজ তদারকি করবে।

 চুক্তির শর্ত বলছে, ইউক্রেন থেকে খাদ্যবাহী কোনো জাহাজে রাশিয়া আক্রমণ করবে না, তবে এসব জাহাজে করে ইউক্রেন যেন অস্ত্র আনা নেওয়া করতে পারে তা নিশ্চিত করবে তুরস্ক।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অপেক্ষায় রয়েছেন কবে থেকে শস্য রপ্তানি পুরোপুরি স্বাভাবিক হবে।