শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 27 আগস্ট 2025, 10:33 রাত • 221 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন এখন যেকোনো সময় এই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠক করেন। বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করা হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।”

এর আগে ১৮ আগস্ট কমিশনের সিনিয়র সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের ড্রাফট প্রস্তুত এবং কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।