শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ত্রুটির কারনে কমলা হ্যারিসকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুন 2021, 04:01 দুপুর • 699 বার পঠিত
ত্রুটির কারনে কমলা হ্যারিসকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ যাত্রার সময়ই বাধার মুখে পড়েছেন কমলা হ্যারিস। গুয়েতেমালা সফরে যাওয়ার পথে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করেছে। ৬ জুন উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ করাতে হয়।

বিমান থেকে নামার পর কমলা হ্যারিস ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে গণমাধ্যমকে বলেন, ‘আমি ভালো আছি, আমি ভালো আছি। আমরা সবাই প্রার্থনা করেছি। তবে সবাই ভালো আছি।’

কমলা হ্যারিসের মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ‘জরুরি অবতরণের পর হ্যারিসের বিমান পরিবর্তন করা হয়। কোনো বিলম্ব ছাড়াই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি নিরাপদে গুয়েতেমালায় পৌঁছান।’

তিনি জানান, বিমানটি উড্ডয়নের পরই কর্মীরা খেয়াল করেন এর ল্যান্ডিং গিয়ারগুলো জায়গা মতো ফিরে আসছে না। ফলে এ থেকে পরে কোনও যান্ত্রিক জটিলতা হতে পারে। তাৎক্ষণিকভাবে কোনও নিরাপত্তা ইস্যু না থাকলেও সতর্কতা হিসেবে বিমানটি ফিরিয়ে আনা হয়।

বিমানে থাকা সাংবাদিকেরা জানান এয়ার ফোর্স টু নামে পরিচিত বিমানটি উড্ডয়নের পরই এর ল্যান্ডিং গিয়ার থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। তবে স্বাভাবিকভাবেই বিমানটি অবতরণ করে।

এই সপ্তাহে গুয়েতেমালা এবং মেক্সিকো সফর করবেন কমলা হ্যারিস। করোনা মহামারি কবলিত এলাকায় তিনি কথা বলবেন। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া অনিবন্ধিত অভিবাসীদের নিয়েও এসব দেশের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।