তৃতীয় দিন পদ্মা সেতুতে টোল আদায় এক কোটি ৯৪ লাখ
মোহাম্মদ খাইরুল আমিন
•
29 জুন 2022, 02:26 দুপুর
•
205 বার পঠিত
পদ্মাসেতু খোলার তৃতীয় দিনে টোল আদায় হয়েছে এক কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা । পদ্মাসেতু পাড়ি দিয়েছে মোট ১৪ হাজার ৪৯৩টি গাড়ি।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মাসেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান।
আজ বুধবার মাওয়া প্রান্তে সাত হাজার ২১৭টি গাড়ি থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার টোল আদায় হয়েছে। এছাড়া জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে সাত হাজার ২৭৬টি। সেখান থেকে টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকা।