শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটলের দাঙ্গায় ৪ ফৌজদারি অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 20 ডিসেম্বর 2022, 09:59 রাত • 351 বার পঠিত
ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটলের দাঙ্গায় ৪ ফৌজদারি অভিযোগ

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঘটনায়  বিদ্রোহসহ অন্য আরও ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে। দেশটির কংগ্রেসবিষয়ক এক তদন্ত কমিটি এমনটিই বলছে।

ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন কমিটি ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে বিচার বিভাগকে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকার করা ট্রাম্পের সাবেক সহযোগী হোপ হিকসের একটি নতুন ক্লিপও প্রচার হয়েছে।

২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা কংগ্রেসে হামলা চালান এবং জো বাইডেনের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতির আনুষ্ঠানিকতায় বাধা দেন। তবে ট্রাম্প অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন এবং নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি এই প্যানেলকে ‘ক্যাঙ্গারু কোর্ট ’ বলে উল্লেখ করেছেন।

প্রায় ১৮ মাস সময় নেওয়ার পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি সোমবার তাদের চূড়ান্ত সভায় সুপারিশ করেছে যে, ট্রাম্পকে চারটি অভিযোগের মুখোমুখি করা হয়েছে। এগুলো হলো- বিদ্রোহকে প্ররোচিত করা, সহযোগিতা করা, সাহায্য কিংবা অনুকূল পরিবেশ তৈরি করা এবং দাপ্তরিক কাজে বাধা দেওয়া, যুক্তরাষ্ট্র নিয়ে প্রতারণার ষড়যন্ত্র ও মিথ্যা বিবৃতি তৈরির ষড়যন্ত্র।