টিপু হত্যায় গ্রেফতার আরো ৩
মোহাম্মদ খাইরুল আমিন
•
31 জুলাই 2022, 11:16 দুপুর
•
710 বার পঠিত
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ পর্যন্ত এ মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন- মাহবুবুর রহমান টিটু, জুবের আলম খান রবিন, আরিফুর রহমান সোহেল। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টিপুর হত্যার প্রধান সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে।
চলতি বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ সময় তার গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রী নিহত হন। গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্নাও। ঘটনার পর শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি।