শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
মাকিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘সন্তোষজনক’ আলোচনা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং, ৬৩০ কোটি ডলার চুরি এইচএসসি-সমমান পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস এইচএসসি-সমমান পরীক্ষায় ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস ফ্রান্সের অর্থনৈতিক পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল ফিচ ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই সংশোধন হচ্ছে ৩৮ লাখ আইসিটি বই: এনসিটিবি চেয়ারম্যান
জাতীয়

টিপু হত্যা মামলায় দুজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর

মোহাম্মদ খাইরুল আমিন • 01 আগস্ট 2022, 04:33 দুপুর • 313 বার পঠিত
টিপু হত্যা মামলায় দুজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতারকৃত দুইজনকে দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত।

আসামিরা হলেন- সোহেল শাহরিয়ার ও মারুফ রেজা সাগর।

আজ তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। পরে বিচারক শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

চাঞ্চল্যকর ঐ হত্যাকাণ্ডের রাতেই অজ্ঞাতদের আসামি করে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন নিহত টিপুর স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি।