শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

‘টিম জর্জ’ ইসরায়েলের একটি নির্বাচনী ষড়যন্ত্রকারী দল

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 15 ফেব্রুয়ারি 2023, 11:40 রাত • 780 বার পঠিত
‘টিম জর্জ’ ইসরায়েলের একটি নির্বাচনী ষড়যন্ত্রকারী দল

ফোনে আড়িপাতাসহ নজরদারির নানা প্রযুক্তি বিভিন্ন দেশে বিক্রি করে আসছে ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান। এসব নিয়ে বেশ কিছু দিন ধরেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। সম্প্রতি খোঁজ মিললো ইসরায়েলের এমন একটি সংগঠনের যা অনৈতিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে দেশে নির্বাচনে বিশেষ প্রার্থীর পক্ষে প্রভাব ফেলছে। এটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের তথ্য সংগ্রহ, প্রার্থীর বিরুদ্ধে অপবাদ ছড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে নিজেদের প্রার্থীর পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখছে। 

ইসরায়েলের স্পেশাল ফোর্সের সাবেক কর্মী তাল হানান (৫০) ছদ্দনাম জর্জ  আছেন এই দলের নেতৃত্বে। তাঁর দলটি পরিচালিত হচ্ছে ‘টিম জর্জ’ নামে। দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন দেশে নির্বাচনে প্রভাব বিস্তারে কাজ চালিয়ে আসছে এই দল।

সংবাদমাধ্যম গার্ডিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি সংবাদমাধ্যমের সাংবাদিকদের একটি দল অনুসন্ধান চালিয়ে হানান ও তার দলের কাজ সম্পর্কে জানতে পেরেছে। গোপন কিছু ফুটেজ ও নথি  গার্ডিয়ানের হাতে এসেছে। 

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, টিম জর্জ নির্বাচনে বিশেষ কারও পক্ষে ভূমিকা রাখার জন্য কীভাবে ভুয়া তথ্যকে হাতিয়ার করছে। গোপনে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন পক্ষের হয়ে কাজ করছে তারা। একই প্রক্রিয়ায় করপোরেট প্রতিষ্ঠানের প্রচারণায়ও কাজ করছে টিম জর্জ।

অনুসন্ধানে জানা গিয়েছে টিম জর্জ গুরুত্বপূর্ণ যেসব সেবা দেয়, তার একটি হলো অত্যাধুনিক সফটওয়্যার প্যাকেজ–অ্যাডভান্সড ইমপ্যাক্ট মিডিয়া সলিউশনস। এর আওতায় ফেসবুক, টুইটার, লিংকডইন, টেলিগ্রাম, জিমেইল, ইনস্টাগ্রাম ও ইউটিউবে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। তারা প্রতিপক্ষের জিমেইল, টেলিগ্রামসহ অনলাইন যোগাযোগের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হাতিয়ে নেন। পরিকল্পিতভাবে বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে খবর প্রকাশের ব্যবস্থা করেন। পরে সেগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেন।

এথেকেই ধারণা করা যায় ইসরায়েল কিভাবে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এই টিমের মতোই না জানি আরো কত কত সংগঠন তাদের রয়েছে যা যুগের পর যুগ ধরে নানান দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের মাধ্যমে গোটা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, মিডিয়া, শিক্ষা ব্যবস্থা, বিনোদন মাধ্যমসহ সবকিছুকেই তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ফলে তারা খুব সহজেই মানুষের চিন্তা ভাবনা, আচার-আচরণ সব কিছুকেই নিজেদের বশীভূত করেছে।