টিকা না নেওয়ায় ৬০০ কর্মীকে বরখাস্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
29 সেপ্টেম্বর 2021, 04:21 দুপুর
•
264 বার পঠিত
করোনাভাইরাস প্রতিরোধে টিকা না নেওয়ায় প্রায় ৬০০ জন কর্মীকে বরখাস্ত করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে বুধবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।
বিবৃতির সঙ্গে যুক্ত থাকা একটি মেমোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।
মঙ্গলবার দেওয়া ওই বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি মানতে রাজি নন আমাদের ৫৯৩ জন কর্মী। আর তাই, তাদেরকে কোম্পানি থেকে ছাটাই করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।’