শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

টিকা ব্যতীত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল • 05 আগস্ট 2021, 09:56 সকাল • 274 বার পঠিত
টিকা ব্যতীত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তাই কঠোর হচ্ছে বাইডেন প্রশাসন। এবার করোনাভাইরাসের টিকা গ্রহণ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না মর্মে একটি বিধান জারি করতে যাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা দি ওয়্যারকে জানান, ভ্রমণ আবার চালু করার সময় এই বিধান প্রবর্তন করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এই আইন জারি করা হলে সীমিত কিছু ব্যতিক্রম বাদ দিয়ে করোনাভাইরাসের টিকার পুরো ডোজ গ্রহণ করা ছাড়া কোনো বিদেশিই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।